অফ ক্যামেরায় হাত মেলাচ্ছেন পাকিস্তান ও ভারতীয় কাপ্তান! ভক্তদের ক্ষো'ভ চরমে!

 

এশিয়া কাপের সূচনালগ্নেই মাঠের বাইরের এক ঘটনা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় দলের অধিনায়ক সুরিয়া কুমার যাদবকে ঘিরেই এই বিতর্ক।


টুর্নামেন্ট শুরুর একদিন আগে ক্যাপ্টেন্স মিটে অফ-ক্যামেরায় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে করমর্দন করেছিলেন সুরিয়া কুমার। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভির সঙ্গেও সৌজন্য বিনিময় করেন তিনি।


কিন্তু গতকাল ম্যাচ শেষে ভিন্ন চিত্র দেখা যায়। শত শত ক্যামেরার সামনে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিংরুমে ফিরে যায় পুরো ভারতীয় দল। মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন পাকিস্তানের খেলোয়াড়রা, কিন্তু ভারতীয়রা সরাসরি চলে যাওয়ায় বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে।


বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটে সৌজন্যতা বজায় রাখা খেলারই অংশ। তাই ভারতীয় দলের এই আচরণ ভক্তদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ম্যাচের ফলাফলের চেয়েও বড় হয়ে উঠেছে “হ্যান্ডশেক বিতর্ক”—যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Post a Comment

Previous Post Next Post