ম্যাচ শেষে ট্রটের চমকপ্রদ মন্তব্য: হ'জম' করতে পারছি না, কিন্তু কৃতিত্ব বাংলাদেশের!

 

আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে চলে গেছে শ্রীলঙ্কা। সাথে সুপার ফোরে তুলেছে বাংলাদেশকেও। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল আফগানরা। 


ম্যাচে আগে ব্যাট করতে নামা আফগানদের শুরু বেশ চাপেই রাখেন শ্রীলঙ্কান বোলাররা। তবে শেষ দিকে নায়ক হয়ে যান মোহাম্মদ নবী। নবীর ২২ বলে ৬০ রানের ইনিংসের সুবাদে ১৬৯ রানের পুঁজি তোলে আফগানিস্তান। শেষ ওভারে আফগানরা তোলে ৩২ রান। দুর্দান্ত বুদ্ধিদীপ্ততায় রান তাড়া করেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ৫২ বলে ৭৪ রানের হার না মানা ইনিংসে ভর করে অসাধারণ এক জয় তুলে নিয়েছে লঙ্কানরা। সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা, সাথে নিয়ে গেছে বাংলাদেশকেও।      


ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে নিজের হতাশা প্রকাশ করেছেন আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট। সাথে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশকেও। সংবাদ সম্মেলনে ট্রট বলেন, ‘হ্যাঁ অনেক হতাশাজনক। এটা হজম করা খুব কঠিন। ১৭০ এর মত রান করে ভালো জায়গায় ছিলাম আমরা। নবী আমাদের সেখানে নিয়ে গেল। তবে শ্রীলঙ্কার ব্যাটাররা অনেক ভালো খেলেছে, আমাদের বোলিং-ফিল্ডিংও ভালো হয়নি। অনেক হতাশ। অনেক। অনেক বড় আশা নিয়ে এখানে এসেছিলাম। ভালোভাবে কাজ করতে হবে আমাদের সামনের দিনে।’  


ট্রট আরও বলেছেন, ‘পাওয়ারপ্লেতে বোলিংটা ভালো হয়নি আমাদের। অনেক বেশি বেসিকে ভুল করেছি আমরা। এমন জায়গায় ক্রিকেট ম্যাচ জিততে গেলে এরকমটা করা যাবে না। পুরো কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে, যারা সুপার ফোরে যাচ্ছে, সাথে শ্রীলঙ্কাকেও। সামনে অনেক টি-টোয়েন্টি ম্যাচ আছে। ফেব্রুয়ারিতে বিশ্বকাপও আছে। কোচরা, প্লেয়াররা মিলে আলোচনা করব কীভাবে আরও বেটার হতে পারি আমরা। যেন একই ভুল আবার না হয়।’  


ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে

দলে একজন পেসার কম ছিল আফগানদের? জবাবে ট্রট বলেছেন, ‘সম্ভবত হ্যাঁ। নাভিনকে (নাভিন-উল-হক) মিস করেছি। সে ফিট থাকলে এখানে থাকত হয়ত। তখন ভিন্ন দল হত। তবে এসব ব্যাপার আমাদের ঠিক করতে হবে।’


সুপার ফোরে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, আগামী ২১ সেপ্টেম্বর।


Post a Comment

Previous Post Next Post