বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে উচ্ছ্বসিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে, আগের চেয়ে এখন মুস্তাফিজ অনেক বেশি পরিণত, বোলিংয়ে এসেছে নতুন মাত্রা।
বুলবুল বলেন—
“আগে বল করতে গেলে মুস্তাফিজ একটু তাড়াহুড়া করত। এখন সে সময় নিচ্ছে। ব্রেন খাটিয়ে বল করছে। মানসিকভাবেও অনেক পরিণত হয়েছে। তার চেঞ্জ দেখার মতো।”
মুস্তাফিজকে নিয়ে ক্রিকেট বিশ্লেষকরাও বলছেন, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তিনি এখন ম্যাচ পরিস্থিতি বুঝে বোলিং করেন। আর এ কারণেই চাপের মুহূর্তে তাকে দল ভরসা করতে পারছে আগের চেয়ে বেশি।

Post a Comment