এশিয়া কাপে সাকিব-রিয়াদ ছাড়া বাংলাদেশ কিছুই করতে পারবে না!

 



এশিয়া কাপে বাংলাদেশ দল সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্তকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে। এমন অবস্থায় টাইগারদের পারফরম্যান্স নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তিনি মনে করেন, এই বড় নামগুলো ছাড়া বাংলাদেশ দলকে নিজেদের ভিন্নভাবে প্রমাণ করতে হবে।




আকাশ চোপড়া বলেন, “কিছু বড় বড় নাম নেই। মাহমুদুল্লাহ রিয়াদ হোক বা শান্ত বা সাকিব। এখন যদি ওদের ছায়া থেকে বেরিয়ে এসে লিটন দাসের অধিনায়কত্বে নতুন গল্প লিখতে পারে, আর একটা নতুন ইতিহাস তৈরি করতে পারে। কিন্তু সত্যিটা বলতে গেলে বলব যে, কাজটা বেশ কঠিন।”




তবে চোপড়া একইসঙ্গে এটাও জানান, বড় তারকাদের অনুপস্থিতি তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। এখন দেখা বাকি, লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে পারে এবং নিজেদের সামর্থ্য দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারে।

Post a Comment

Previous Post Next Post