ছেলের ঘরে ‘বোঝা’ হয়ে উঠলেন নাসুমের বাবা! চার বছরের লুকানো কাহিনি অবশেষে ফাঁস!

 

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের পারিবারিক টানাপোড়েন নিয়ে এবার সরাসরি মুখ খুললেন তার বাবা আক্কাস আলী। 


দীর্ঘ চার বছর ধরে ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। এক সাক্ষাৎকারে তিনি জানান, “নাসুমের বউ আর নাসুম আমাকে যখন পরিবারের বোঝা মনে করেছে, তখনই আমি বাড়ি ছেড়ে চলে আসি। আমার ছেলে আমাকে বলেছিল— ‘তোমাকে কে থাকতে দিয়েছে? তুমি চলে যাও।’ এরপর আমি চলে আসি।”


এই ঘটনার পর থেকে বাবা-ছেলের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। চার বছরের দীর্ঘ এই সম্পর্কহীনতার যন্ত্রণা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আক্কাস আলী। সম্প্রতি নাসুমের বোন বিষয়টি নিয়ে আবেগঘন মন্তব্য করার পর থেকেই ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা চলছে। এখন বাবার মুখ খোলায় বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Post a Comment

Previous Post Next Post