বিস্ময়কর দৃশ্য! হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক!

 

স শেষে দু’দলের অধিনায়ক সাধারণত হাত মেলান। এটা খেলার রীতি না হলে ‘সৌজন্যতা’র অংশ হিসেবে যুগ যুগ ধরেই চলমান। কিন্তু এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান ম্যাচে হাত মেলাননি  সূর্যকুমার যাদব ও  আগা সালমান। করমর্দন না করেই ডাগ আউটে ফিরে যান দু’জন।




কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটে বয়কটের ঘোষণা দেয় ভারত। এমনকি আইসিসি ও এসিসির কোনো টুর্নামেন্টেও যেন ভারতকে পাকিস্তানের মুখোমুখি হতে না হয়, সে দাবিও ওঠে। যা অংশ হিসেবে সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত লিজেন্ডস ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন শিখর ধাওয়ানরা। ফলে এশিয়া কাপে দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিও সে শঙ্কা উবে গেলে আজ  রাত সাড়ে আটটায় মাঠে নামে ভারত-পাকিস্তান।



ভারত-পাকিস্তান ম্যাচে যে ধরনের উত্তেজনা থাকে, ম্যাচের শুরুতেই আজ সেটা লক্ষ্য করা গেল। টস শেষে সৌজন্যসূচক হাত না মেলানো ছাড়াও দুই অধিনায়ক একে অন্যের দিকে তাকিয়ে কথাও বলেননি।

Post a Comment

Previous Post Next Post