পাকিস্তানকে নিয়ে ভারতের ছেলেখেলা! মোটেও পাত্তা না দিয়ে জয় তুলে নিল ভারত!

 

এবারের এশিয়া কাপ যেন একপেশে ম্যাচের পসরা সাজিয়ে বসেছে। গেল ৫টি ম্যাচের মতো ভারত-পাকিস্তান ম্যাচেও দেখা গেল একপেশে লড়াই। খেলা শুরুর আগে এই ম্যাচ যতটা উত্তাপ ছড়িয়েছে, খেলা ছিল ততটাই নিষ্প্রাণ। ভারতীয়দের কাছে অবশ্য এই ম্যাচটাই প্রচুর স্বস্তির কারণ। কারণ পাকিস্তান যে পাত্তাই পায়নি ভারতের কাছে।



আসরের প্রথম ম্যাচে আফগানিস্তান হংকংকে হারায় ৯৪ রানে। পরদিন ভারত সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল ৯ উইকেটে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারায় ২.২ ওভার হাতে রেখে। পাকিস্তান ওমানের বিপক্ষে জেতে ৯৩ রানে। সবশেষ শ্রীলঙ্কা বাংলাদেশকে ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখে পরাজিত করে।


সবার প্রত্যাশা ছিল, ভারত-পাকিস্তান ম্যাচে অন্তত লড়াই হবে জমজমাট। তবে এবারো যথারীতি সেই একপেশে ম্যাচ, যেখানে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান।


দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সূর্যকুমার যাদব টস সেশনেই জানান, তারা আগে বোলিং করতেই স্বাচ্ছন্দ্য। সময়ের সাথে সাথে পাকিস্তানের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে ৯ উইকেট হারিয়ে দলটির পুঁজি দাঁড়ায় মাত্র ১২৭ রান।



চাপের মুখে টিকে থাকার লড়াইয়ে সাহিবজাদা ফারহান ৪০ রান করেন ৪৪ বল মোকাবেলা করে। ১৫ বলে ১৭ রান করেন ফখর জামান। শেষদিকে শাহীন শাহ আফ্রিদি চারটি ছক্কায় ১৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকলে মানসম্মান রক্ষা হয়। ভারতের পক্ষে কুলদীপ যাদব তিনটি এবং অক্ষর প্যাটেল ও জাসপ্রিত বুমরাহ দুটি করে উইকেট শিকার করেন।


মামুলী এই পুঁজি টপকাতে নেমে ভারত শুরু থেকেই দেখায় দাপুটে ক্রিকেট। শুবমান গিল ১০ রান করে বিদায় নিলেও বাকিরা প্রভাব পড়তে দেননি। অভিষেক শর্মা ৬টি বাউন্ডারিতে ১৩ বলে ৩১ রান করে বিদায় নিলে অধিনায়ক সূর্যকুমার এক প্রান্ত আগলে রাখেন। তিলক ভার্মা ৩১ বলে ৩১ রান করে বিদায় নিলে অধিনায়ক জয়ের পথে পা বাড়ান শিভম দুবেকে নিয়ে। তখনও হাতে ছিল ৭ উইকেট ও ২৫ বল। ৩৭ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার।


Post a Comment

Previous Post Next Post