এশিয়া কাপে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পর বাংলাদেশকে ঘিরে আলোচনা এখন তুঙ্গে। আফগানিস্তানের বিপক্ষে জয় না পেলে হয়তো বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারত না, আর তাই বাংলাদেশকে জায়গা করে দেওয়ার বিষয়টি নিয়ে এখন শঙ্কা প্রকাশ করছেন শ্রীলঙ্কার কোচ থিলিনা কানদাম্বি।
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করলেও কানদাম্বি জানালেন, “আমরা বাংলাদেশের সঙ্গে গত তিন-চার মাসেই চার-পাঁচটা ম্যাচ খেলেছি। তারা খুব ভালো দল। ক্রিকেটের কথা বললে, আমি মনে করি বাংলাদেশের বেশ ভালো একটি দল আছে এবং তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে।”
তবে একইসঙ্গে তিনি এক প্রবাদ টেনে বললেন, “আফগানদের বিপক্ষে আমরা না জিতলে বাংলাদেশ এখানে আসতে পারত না। কিন্তু এখন ভয় হচ্ছে, যেন খাল কেটে কুমির এনেছি।”
বাংলাদেশকে সুপার ফোরে দেখে এখন চাপেই আছে লঙ্কান শিবির। টাইগারদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং লড়াকু মনোভাব যে প্রতিপক্ষের জন্য সবসময় মাথাব্যথার কারণ, তা আবারও প্রমাণ করলো শ্রীলঙ্কান কোচের বক্তব্য।

Post a Comment