এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই সাফল্যে খুশি হয়ে ভারতের সাবেক প্রধান কোচ ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী দিয়েছেন এক বিশেষ পরামর্শ।
বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে গিয়ে তিনি বলেন—
“বাংলাদেশ ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে, এটা ভীষণ আনন্দের খবর। বাংলাদেশের ভক্তরা ক্রিকেট ভালোবাসে, আর ক্রিকেটারদের উচিত তাদের জন্য আরও নিবেদিতভাবে খেলা। তবে গেম প্ল্যান নিয়ে সচেতন হওয়াটাই সবচেয়ে জরুরি।”
শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচ নিয়ে তিনি আরও যোগ করেন—
“বাংলাদেশকে এখনই ফাইনালের স্বপ্নে ভেসে যাওয়া উচিত নয়। তাদের উচিত প্রতিটি ম্যাচ আলাদা করে গুরুত্ব দেওয়া। এক এক করে ম্যাচ বাই ম্যাচ এগোলে ফলাফলও স্বাভাবিকভাবেই ভালো আসবে।”
বিশেষ করে তিনি ব্যাটিং অর্ডারে লিটন দাসকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। ওপেনিংয়ে লিটনকে ইনিংস গড়ে দেওয়ার ওপর জোর দিয়ে শাস্ত্রী বলেন, দলের বাকি খেলোয়াড়দেরও ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।
এখন দেখার বিষয়, ভারতের সাবেক কোচের এই মূল্যবান পরামর্শ কি কাজে লাগাতে পারে বাংলাদেশ দল, আর শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে কেমন পারফর্ম করেন লিটন দাস।

Post a Comment