আবারও ম্যাচ ফি''ক্সিং কে'লে'ঙ্কা'রি! তদন্তে নেমেছে পু'লি'শ!

 


সাম্প্রতিক সময়ে ক্রিকেটে অন্যতম দুশ্চিন্তার নাম ম্যাচ ফিক্সিং। ভারতীয় ক্রিকেটে এবার পড়েছে ম্যাচ গড়াপেটার ছায়া। উত্তরপ্রদেশে চলমান টি-টোয়েন্টি লিগে ঘটেছে এমন ঘটনা। দোষীদের চিহ্নিত করে বিসিসিআইয়ের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। যার প্রেক্ষিতে তদন্তে নেমেছে লক্ষ্ণৌ পুলিশ।


উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগের দল ‘কাশী রুদ্র’র ম্যানেজার অর্জুন চৌহানকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ। ‘ভিপস নাকরানি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তাকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। মেসেজ প্রেরক নিজেকে ‘বড় বুকি’ হিসেবে পরিচয় দিয়েছেন।


বেশ বড় অঙ্কের অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছেন সেই বুকি। ম্যাচ গড়াপেটা করার জন্য চৌহানকে ১ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন তিনি। একইসঙ্গে চৌহানকে ৫০ লাখ টাকা কমিশন দেওয়ার কথাও বলেছেন তিনি। মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে চৌহান বিষয়টি বিসিসিআইয়ের দুর্নীতি দমন বিভাগকে জানান। বোর্ড কর্তাদের অভিযোগের ভিত্তিতে গত ৩১ আগস্ট এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।



মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে চৌহান বিষয়টি জানান বিসিসিআইয়ের দুর্নীতি দমন বিভাগকে। বোর্ড কর্তাদের অভিযোগের ভিত্তিতে গত ৩১ অগস্ট এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।


চৌহান জানিয়েছেন, তাকে শুধু হোয়াটস অ্যাপ কল বা মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখতে বলা হয়েছে। তার সুবিধা মতো ডলার বা নগদে কমিশন দেওয়া হবে। ক্রিকেটারেরা তাঁর নির্দেশ মতো খেললে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন সন্দেহভাজন ব্যক্তি।


জানা গিয়েছে, বিসিসিআইয়ের দুর্নীতি দমন বিভাগের পরামর্শ মতো সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে কিছু সময় পর্যন্ত যোগাযোগ রেখে চলেছেন। সেই ব্যক্তির সঙ্গে চৌহানের সব ফোন কল এবং মেসেজ রেকর্ড করা হয়েছে প্রযুক্তির সাহায্য নিয়ে। সেই নথি তদন্তকারীদের দিয়েছে বিসিসিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Post a Comment

Previous Post Next Post