বাংলাদেশ ক্রিকেটে ফের তোলপাড়! একান্ত সাক্ষাৎকারে ডেইলি ক্রিকেটকে দেওয়া বক্তব্যে তামিম ইকবাল ফাঁস করলেন চাঞ্চল্যকর তথ্য। জানালেন, এক বৈঠকে তিনি প্রশ্ন তুলেছিলেন— “একজন নির্দিষ্ট খেলোয়াড় কোনো পারফরম্যান্স ছাড়াই কীভাবে বারবার দলে সুযোগ পাচ্ছে?”
কিন্তু অবাক করা জবাব এসেছিল সিলেক্টর ও কোচের কাছ থেকে— “ওই একজনকে বাদ দিয়ে অন্যদের নিয়ে কথা বলুন। তার প্রসঙ্গ তুলবেন না।”
তামিম স্পষ্ট জানালেন, অধিনায়ক হিসেবে তাঁর ক্ষমতা কেবল প্লেয়িং ইলেভেন পর্যন্ত সীমাবদ্ধ। অথচ জাতীয় দলের স্কোয়াডে কারা সুযোগ পাবেন, সেখানে এমন একজন ক্রিকেটারকে ঘিরে নাকি “কথা বলাও নিষিদ্ধ”!
এখন প্রশ্ন জাগছে— কে সেই রহস্যময় ক্রিকেটার, যার নাম উচ্চারণ করাও নিষিদ্ধ ছিল? কেন তাঁকে ঘিরে এমন নাটকীয় কাহিনি? তামিমের বক্তব্যের পর ক্রিকেট মহলে ঝড় বইছে, সমর্থকরাও মরিয়া হয়ে উঠেছেন সত্যিটা জানার জন্য।

Post a Comment