আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরের জন্য দল ঘোষণা করেছে রাজশাহী । অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে শক্তিশালী স্কোয়াড গড়েছে উত্তরবঙ্গের এই দল।
রাজশাহীর অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। দলে আছেন আলোচিত সাব্বির রহমান। এছাড়াও দলে আছেন নাহিদ রানা, তাইজুল ইসলামদের মতো তারকা ক্রিকেটাররা। এছাড়া এশিয়া কাপের স্কোয়াডে থাকা তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয় আছেন স্ট্যান্ডবাই তালিকায়।
একনজরে রাজশাহীর স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সাব্বির রহমান রোমান, মেহেরব হোসেন অহিন, প্রীতম কুমার, শাখির হোসেন শুভ্র, গোলাম কিবরিয়া শাকিল, ওয়াসি সিদ্দিকী, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, মোহর শেখ অন্তর, আসাদুজ্জামান পায়েল, শফিকুল ইসলাম, নাহিদ রানা।
রাজশাহীর স্ট্যান্ডবাই ক্রিকেটার-
রহিম আহমেদ, সুজন হাওলাদার, নাঈম ইসলাম, মিজানুর রহমান, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।

Post a Comment