মুশফিকুর রহিমের জীবনে 'শো'কে'র' ছায়া! হারালেন প্রিয়জনকে!

 

কক্সবাজারে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা আহনাফ (১৮) সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বন্ধুদের সঙ্গে কক্সবাজারের লাবণী পয়েন্টে গোসলে নামেন আহনাফ। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।


আজ রবিবার সকালে সমিতি পাড়া পয়েন্টে ভেসে থাকা অবস্থায় আহনাফের দেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা আহনাফের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন। মুশফিকুর রহিমের পরিবারকে সমবেদনা জানিয়েছে স্থানীয়রা ও ভক্ত-সমর্থকেরা।

Post a Comment

Previous Post Next Post