দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ব্যর্থ হলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থতার চিত্র দেখা গেছে টাইগারদের পারফরম্যান্সে।
ইনিংসের শুরুতেই দ্রুত উইকেট হারানোয় চাপের মুখে পড়ে বাংলাদেশ। এমন অবস্থায় সাইফ হাসানের লড়াকু হাফসেঞ্চুরি কিছুটা আশার আলো দেখালেও সঙ্গী পেলেন না কেউ। ভারতীয় স্পিনারদের ঘূর্ণির জালে আটকে গিয়ে একের পর এক ব্যাটার সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৪১ রানের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এই হারে বাংলাদেশের ফাইনালের পথে ছেদ পড়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে সাইফ হাসানের ফর্মকে দলীয় ভবিষ্যতের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

Post a Comment