বাংলাদেশ ক্রিকেটে নতুন করে স্বপ্ন জাগাচ্ছে একের পর এক পেস অলরাউন্ডারের উত্থান। মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিবের পর এবার আলোচনায় উঠে এসেছেন 152+গতির তোফায়েল আহমেদ—যাকে ভবিষ্যতের অন্যতম বড় সম্পদ হিসেবে দেখছে বিসিবি।
তোফায়েল শুধু নতুন বলে গতি আর সুইং করাতেই পারদর্শী নন, ইনিংসের শেষ দিকে ইয়র্কার এবং ভ্যারিয়েশনেও মারাত্মক কার্যকরী। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তিনি দেখিয়েছেন তার বোলিং দক্ষতা—স্বল্প ম্যাচ খেলেই নিয়েছেন একাধিক উইকেট, ইকোনমি রেটও দারুণ নিয়ন্ত্রণে রেখেছেন।
শুধু বোলার হিসেবেই নয়, তোফায়েল নিচের দিকে নেমে ব্যাট হাতে দলকে জেতানোর মতো ইনিংস খেলার সামর্থ্য রাখেন। স্ট্রাইক রেট সবসময় আক্রমণাত্মক, যা বাংলাদেশের লেট-অর্ডারে নতুন মাত্রা যোগ করতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, তোফায়েল আহমেদকে দলে আনা গেলে সাইফউদ্দিন ও তানজিম সাকিবের সঙ্গে তিনি গড়ে তুলতে পারেন এক ভয়ংকর পেস-অলরাউন্ডার ট্রায়ো। আর এশিয়া কাপে এই শক্তি প্রতিপক্ষের জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ।
তাহলে কি এবারের এশিয়া কাপে আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশের নতুন তারকা তোফায়েল আহমেদকে? সমর্থকরা রীতিমতো অপেক্ষায়!

Post a Comment