বিপিএলে ফি*ক্সিং নিয়ে তদন্ত যত গভীর হচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার অভিযুক্ত হয়েছেন বাংলাদেশ 'এ' দলের হয়ে বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এক তরুণ ফাস্ট বোলার।
তদন্ত কমিটির রিপোর্টে জানা যায়, সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) একই ক্লাবে খেলা এক বাঁহাতি স্পিনার তাকে ফি*ক্সিংয়ের প্রস্তাব দেন।
এমনকি পরবর্তী বিপিএলে দল পাইয়ে দেওয়ার আশ্বাসের পাশাপাশি ৪-৫টি ম্যাচে নির্দেশনা অনুযায়ী খেলে লোভনীয় অঙ্কের অর্থ উপার্জনের প্রস্তাব দেওয়া হয়েছিল সেই ফাস্ট বোলারকে।
এ ঘটনায় বিসিবি ইতোমধ্যেই প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। এখন প্রশ্ন একটাই—কঠোর শাস্তির মুখে পড়তে যাচ্ছেন কে সেই তরুণ তারকা?

Post a Comment