হাল ছাড়েনি বাংলাদেশ! টিকে থাকার ম্যাচে লড়াকু ইনিংস!

 




অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচের মধ্যে দু’টিতেই হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে আজ (মঙ্গলবার) নর্দান টেরিটরির মুখোমুখি হয়েছে নুরুল হাসান সোহানের দল। 


মারারার টিআইও স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ’ দল।



বাংলাদেশের পক্ষে আজও ব্যাট হাতে জ্বলে উঠেছেন আফিফ হোসেন। ৪০ বলে ৪১ রানের দলীয় সর্বোচ্চ ইনিংসটি এসেছে তার ব্যাটেই। প্রথম ম্যাচে দুই অঙ্কের ঘর ছুঁতে ব্যর্থ হলেও, আজকের ইনিংসহ সবশেষ তিন ম্যাচেই চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটার।

Post a Comment

Previous Post Next Post