সোনারগাঁও হোটেলে নাটকীয় ঘটনা! ক্যামেরাম্যানকে ধা''ক্কা দিয়ে ক্ষো''ভ ঝা'ড়'লে'ন হৃদয়!

 

আজ সোনারগাঁও হোটেলের কনফারেন্স রুমে বসেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ বৈঠক। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ড পরিচালক আকরাম খান, সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদসহ তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই হোটেলের ভেতরে জমে ওঠে সাংবাদিক আর ক্যামেরাম্যানদের ভিড়।


এই ভিড়ের মধ্যেই ঘটে নাটকীয় ঘটনা। হোটেলে প্রবেশ করার সময় হৃদের চারপাশে এক ঝাঁক ক্যামেরা ঘিরে ধরে। হঠাৎই ধাক্কা লাগে এক ক্যামেরাম্যানের সঙ্গে, আর সেখানেই নিয়ন্ত্রণ হারান ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। বিরক্ত হৃদয় তখন সরাসরি বলেন—

“ভাই গায়ের উপর উঠতেছেন কেন?”


ঘটনার পর মুহূর্তেই উপস্থিত সবার নজর পড়ে হৃদয়ের দিকে। অনেকেই বিস্মিত হলেও তার এই ক্ষোভ যে হুটহাট ভিড়ের কারণে, তা বেশ স্পষ্ট ছিলো।


বাংলাদেশ দলের তারকা ক্রিকেটারদের নিয়ে যখন বড় সিদ্ধান্তের বৈঠক চলছে, ঠিক তখনই হৃদয়ের এই আচরণ নিয়ে চলছে আলোচনা—সাংবাদিকদের সঙ্গে তার এই উত্তেজনা কতটা প্রভাব ফেলবে সামনে, সেটাই এখন প্রশ্ন।

Post a Comment

Previous Post Next Post