সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস— ১৩৬/৭ (২০ ওভার) (ম্যাক্স ও’ডাউড ২৩, বিক্রমজিৎ ৪, তেজা ২৬, এডওয়ার্ডস ১২, শারিজ ১৫; তাসকিন ৪/২৮, সাইফ ২/১৮)
বাংলাদেশ— ১০২/২ (১১ ওভার) (ইমন ১৫, তানজিদ ২৯, লিটন ৫০*)
হাফ সেঞ্চুরিতে সাকিবের পাশে লিটন
সবশেষ পাকিস্তান সিরিজে ব্যাট হাতে ছন্দে ছিলেন না লিটন দাস। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। তিনে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকা ডানহাতি ব্যাটার ৬ চার ও ২ ছক্কায় ২৬ পঞ্চাশ ছুঁয়েছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা লিটনের ১৩তম হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির তালিকায় সাকিব আল হাসানকে ছুঁয়েছেন তিনি। ১২৯ ম্যাচে ১৩ হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। লিটনের সেটা করতে লেগেছে ১০৯ ম্যাচ।

Post a Comment