অবিশ্বাস্য! ১২ বলে ১১ ছক্কায় বিশ্বরেকর্ড 'মু'স'লি'ম' ক্রিকেটারের!

 

কেরালা ক্রিকেট লিগে ঘটে গেল এক রূপকথার কীর্তি! কালীকট দলের ব্যাটসম্যান সালমান নিজার যেন ব্যাট হাতে পরিণত হলেন ছক্কার কারখানায়। মাত্র ১২ বলে ১১টি ছক্কা মেরে ভেঙে দিলেন যুরাজ সিং, কায়রন পোলার্ড, হার্শল গিবস আর রবি শাস্ত্রীর মতো কিংবদন্তিদের রেকর্ড।




তিরুবনন্তপুরমের গ্রীনফিল্ড স্টেডিয়ামে ত্রিভানদ্রামের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখান সালমান। দলের উইকেট একের পর এক পড়লেও তিনি থামেননি। মাত্র ২৬ বলে খেলেন ৮৬ রানের ঝড়ো ইনিংস, যার মধ্যে ছিল ১১টি ছয়!




কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরতে নেমে যে ব্যাটিং তাণ্ডব চালালেন, তা ক্রিকেট ইতিহাসের বিরলতম দৃশ্য হয়ে থাকবে। ক্রিকেট প্রেমীরা বলছেন, এটা শুধু ইনিংস নয়—বরং টি-টোয়েন্টি ক্রিকেটের বিস্ময়কর অধ্যায়।

Post a Comment

Previous Post Next Post