নাঈম-মিরাজ কে বাদ দিয়ে এশিয়া কাপে বাংলাদেশ দলের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা!

 



ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লম্বা সময় পর দলে ফিরেছেন নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান। এছাড়া দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ এবং মেহেদী হাসান মিরাজ।



সোহানকে দলে ফেরানোর দাবি ছিল অনেক দিন ধরেই। সেই সাথে ওপেনিংয়ে ব্যাকাপ হিসেবেও ভালো করতে পারছিলেন না নাঈম শেখ। এশিয়া কাপের স্কোয়াডে সোহান বাড়াবেন মিডল অর্ডারের শক্তি। সেই সাথে সাইফ থাকবেন ওপেনিংয়ের ব্যাকাপ হিসেবে। 



একনজরে বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন। স্ট্যান্ডবাই : সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।


Post a Comment

Previous Post Next Post