এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি!
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। এবার দলে চমক হিসেবে ফিরেছেন ব্যাটার সাইফ হাসান ও উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
তবে এবারও জায়গা হয়নি শান্তর। ধারাবাহিক ব্যর্থতার কারণে তাকে দলে রাখা হয়নি বলে জানা গেছে।
অন্যদিকে সৌম্য সরকার, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। প্রয়োজনে তারা দলের সঙ্গে যোগ দেবেন।
একই স্কোয়াড নিয়েই বাংলাদেশ খেলবে আসন্ন নেদারল্যান্ডস সিরিজে।

Post a Comment