বিশ্বকাপ খেলা সেই ক্রিকেটার 'ডা'কা'তি'র' অভিযোগে 'গ্রে'প্তা'র'! দেশজুড়ে তোলপাড়!

 



ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাপুয়া নিউগিনির জাতীয় দলের ক্রিকেটার কিপলিং ডরিগা। সোমবার (২৫ আগস্ট) ভোরে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে তাকে আটক করে পুলিশ।



২৯ বছর বয়সী ডরিগা বর্তমানে ক্রিকেট ওয়ার্ল্ডকাপ চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে দলের সঙ্গে জার্সিতে অবস্থান করছিলেন। তিনি এখন পর্যন্ত পাপুয়া নিউগিনির হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এমনকি ২০২১ এবনহ ২০২৪ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই ব্যাটার।



বুধবার (২৭ আগস্ট) সকালে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে অভিযোগ স্বীকার করেছেন। পরে রিলিফ ম্যাজিস্ট্রেট রেবেকা মরলি-কির্ক মামলাটি রয়্যাল কোর্টে পাঠিয়ে দেন। সেখানে আগামী ২৮ নভেম্বর তার শুনানি হবে। এর আগে জামিন আবেদন নাকচ হওয়ায় সেই সময় পর্যন্ত ডরিগাকে পুলিশ হেফাজতেই থাকতে হবে।



প্রসঙ্গত, পাপুয়া নিউগিনির হয়ে ডরিগা ওয়ানডে খেলেছেন ৩৯টি  ওয়ানডে খেলে ২০ গড়ে রান করেছেন ৭৩০। টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৩ ম্যাচে করেছেন ৩৫৯ রান।

Post a Comment

Previous Post Next Post