সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ আগস্ট শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। যেখানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় দলের ক্রিকেটাররা যখন এশিয়া কাপে ব্যস্ত সময় পার করবে, ঠিক সেই সময়েই মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ সেপ্টেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের। প্রথম দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। রাজশাহীতে লড়বে খুলনা ও চট্টগ্রাম। বগুড়ায় মুখোমুখি হবে ঢাকা ও বরিশাল।
টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ডের সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর তৃতীয় রাউন্ড ও নকআউট পর্বের খেলায় অংশ নিতে দলগুলো যাবে সিলেট। গ্রুপ পর্ব শেষে সেরা চার দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ সেপ্টেম্বর এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপার চূড়ান্ত লড়াই। এরপর ১ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।
রাউন্ড ১ (রাজশাহী ও বগুড়া ভেন্যু) :
১৪ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ৯:৩০ – খুলনা বনাম চট্টগ্রাম (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – ঢাকা বনাম বরিশাল (এসসিএস, বগুড়া)
১৫ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ৯:৩০ – রংপুর বনাম খুলনা (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – সিলেট বনাম রাজশাহী (এসসিএস, বগুড়া)
১৬ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ৯:৩০ – ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – ঢাকা বনাম রাজশাহী (এসসিএস, বগুড়া)
রাউন্ড ২ (রাজশাহী ও বগুড়া) :
১৭ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ৯:৩০ – রংপুর বনাম চট্টগ্রাম (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – সিলেট বনাম বরিশাল (এসসিএস, বগুড়া)
১৮ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ৯:৩০ – ঢাকা মেট্রো বনাম খুলনা (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – ঢাকা বনাম সিলেট (এসসিএস, বগুড়া)
১৯ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ৯:৩০ – রংপুর বনাম ঢাকা মেট্রো (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – রাজশাহী বনাম বরিশাল (এসসিএস, বগুড়া)
২০ সেপ্টেম্বর ২০২৫ – বিরতি ও ভ্রমণ
রাউন্ড ৩ (সিলেট):
২১ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ৯:৩০ – রংপুর বনাম ঢাকা
দুপুর ২:০০ – ঢাকা মেট্রো বনাম সিলেট
২২ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ১০:০০ – চট্টগ্রাম বনাম বরিশাল
দুপুর ২:০০ – খুলনা বনাম রাজশাহী
২৩ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ১০:০০ – রংপুর বনাম সিলেট
দুপুর ২:০০ – ঢাকা মেট্রো বনাম ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ৯:৩০ – খুলনা বনাম বরিশাল (আউটার গ্রাউন্ড)
দুপুর ১:৩০ – চট্টগ্রাম বনাম রাজশাহী (আউটার গ্রাউন্ড)
২৫ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ১০:০০ – রংপুর বনাম রাজশাহী
দুপুর ২:০০ – ঢাকা মেট্রো বনাম বরিশাল
২৬ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ১০:০০ – সিলেট বনাম চট্টগ্রাম
দুপুর ২:০০ – ঢাকা বনাম খুলনা
২৭ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ৯:৩০ – রংপুর বনাম বরিশাল (আউটার গ্রাউন্ড)
দুপুর ১:৩০ – ঢাকা মেট্রো বনাম রাজশাহী (আউটার গ্রাউন্ড)
২৮ সেপ্টেম্বর ২০২৫ :
সকাল ৯:৩০ – চট্টগ্রাম বনাম ঢাকা (আউটার গ্রাউন্ড)
দুপুর ১:৩০ – খুলনা বনাম সিলেট (আউটার গ্রাউন্ড)
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ – বিশ্রাম ও অনুশীলন
নকআউট পর্ব (সিলেট) :
৩০ সেপ্টেম্বর ২০২৫ :
দুপুর ১২:৩০ – টেবিল ৩ বনাম টেবিল ৪ (এলিমিনেটর)
বিকেল ৫:০০ – টেবিল ১ বনাম টেবিল ২ (কোয়ালিফায়ার ১)
১ অক্টোবর ২০২৫ :
বিকাল ৫:০০ - এলিমিনেটর ম্যাচের বিজয়ী বনাম কোয়ালিফায়ার ১ ম্যাচের পরাজিত দল
৩ অক্টোবর ২০২৫ :
বিকেল ৫:০০ – কোয়ালিফায়ার ১ এর বিজয়ী বনাম কোয়ালিফায়ার ২ এর বিজয়ী (ফাইনাল)

Post a Comment