ভারত খেলুক বা না খেলুক কিছু যায় আসে না তারা আ'স্তা'কুঁ'ড়ে পড়ে থাকুক !

 


ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কোটি ভক্তদের চোখে আগুন। এবারও ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে গুঞ্জন উঠেছে, ভারত হয়তো ম্যাচে নামবেই না! সাবেক ক্রিকেটার কেদার যাদবও বলেছেন, “ভারত-পাকিস্তান ম্যাচ নাও হতে পারে।”


এবার সেই বিতর্কে মুখ খুললেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। তার সাফ কথা

 “ভারত খেলুক বা না খেলুক, তাতে আমাদের কিছু যায় আসে না! তারা চাইলেই আস্তাকুঁড়ে পড়ে থাকুক। ক্রিকেট কিন্তু থেমে থাকবে না।”


স্টিক উইথ ক্রিকেট পডকাস্টে আকরাম আরও বলেন,

এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে। কে কী বলল, এতে পাকিস্তানের কিছু যায় আসে না। আমাদের ক্রিকেট চলতেই থাকবে। ভারত খেলুক, না খেলুক—আমরা এগিয়ে যাব।”


তিনি আরও যোগ করেন,

 “আমি চাই একদিন আবারও ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ হোক। রাজনীতি দূরে থাক, ক্রিকেট আলাদা জায়গায় দাঁড়িয়ে আছে। ভারত যদি না-ও খেলে, পাকিস্তান ক্রিকেট কখনও থেমে থাকবে না।”


আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে বসছে এবারের এশিয়া কাপ। দুবাই ও আবুধাবিতে হবে মোট ১৯ ম্যাচ। অংশ নিচ্ছে আটটি দল।


 ওয়াসিম আকরামের ভাষায়,

“ভারত যদি না আসে, তাতে কারও ঘুম নষ্ট হবে না। পাকিস্তান ক্রিকেট নিজের গতিতে চলবে, আর ভারত চাইলেই পাশে বসে দর্শক হয়ে থাকতে পারে।”

Post a Comment

Previous Post Next Post