তীব্র প্রতিযোগিতার মঞ্চে, ইংল্যান্ড কি এইবার তাদের সাফল্যের সমীকরণ সমান করতে পারবে?

 


ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ কে হবে সেটি জানা যাবে আজ রাতে। দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি ইংল্যান্ড-ভারত। হাইভোল্টেজ ম্যাচের আগে গেল আসরে দুই দলের শেষ চারের লড়াই সুখস্মৃতি ইংলিশ অধিনায়ক জশ বাটলারের। 

গায়ানার উইকেট বিবেচনায় দুই দলের একাদশ হতে পারে স্পিন নির্ভর। এই সেমিফাইনালের জন্য নেই কোনো রিজার্ভ ডে। ফলে, কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনাল নিশ্চিত হবে রোহিত শর্মার দলের।


১৯ মাস আগে অ্যাডিলেইডে, জশ বাটলার ও অ্যালেক্স হেলসের বিধ্বংসী ব্যাটিংয়ে চোখের জ্বলে বিশ্বকাপ শেষ হয়েছিল ভারতের। আবারও সেই সেমিফাইনাল, একই প্রতিপক্ষ। তবে এবার নতুন এক টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে ব্যালেন্সড, আত্মবিশ্বাসে ভরপুর।


রোহিত শর্মা, ঋষভ পন্ত কিংবা সূর্যকুমার যাদব ব্যাট হাতে হতে পারেন ভয়ংকর। আর জাসপ্রিত বুমরাহ রীতিমতো অবিশ্বাস্য। ইকোনমি মাত্র ৪ দশমিক শুন্য ৯। উইনিং কম্বিনেশন ভেঙ্গে, গায়ানার উইকেট বিবেচনায় একাদশে সুযোগ হতে পারে স্পিনার যুযবেন্দ্র চাহালের। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন জাদেজা-অক্ষরের যেকোনো একজন।


ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তা বিরাট কোহলির অফফর্ম। তবে বিগ ম্যাচে স্বরূপে ফেরার অপেক্ষায় টিম ইন্ডিয়া পোস্টার বয়।


গ্রুপ পর্ব কিংবা সুপার এইট, কোথাও স্বস্তিতে ছিলোনা ইংল্যান্ড। তবুও শিরোপার অন্যতম দাবিদার ইংলিশরা। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার মিশন থেকে মাত্র ২ ম্যাচ দূরে। একইসঙ্গে সর্বোচ্চ ৩ শিরোপার হাতছানি।

জশ বাটলার- ফিল সল্টের ব্যাটে স্বপ্ন দেখছে ইংলিশরা। জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুকরাও সেরা ছন্দের খোঁজে। স্পিন অপশন বাড়াতে স্কোয়াডে দলে জায়গা হতে পারে উইল জ্যাকসের। দিনের আলোয় খেলা হওয়ায় ম্যাচে রিজার্ভ ডে না থাকলেও, থাকছে অতিরিক্ত ২৫০ মিনিট।


দুই দলের ২৩ দেখায় এক ম্যাচ বেশি জিতেছে ভারত। এবার সমীকরণটা সমান করতে পারবে কি ইংল্যান্ড? সেই প্রশ্নের উত্তর মিলবে আজ রাতে। 

Post a Comment

Previous Post Next Post