বাংলাদেশ ক্রিকেটে ফের আলোচনার কেন্দ্রে মাশরাফি বিন মোর্ত্তজা!
পুরনো এক ফেসবুক পোস্ট আবারও ভাইরাল হয়ে ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মাশরাফি লিখেছিলেন —
“ক্রিকেট বোর্ডের অনেক কিছু করার আছে। কাজ করতে ৯শ কোটি টাকার প্রয়োজন নাই, ১০ কোটি টাকা দিয়েও অনেক কিছু করা সম্ভব যদি আপনার সদিচ্ছা থাকে।”
এই পোস্টটি এখন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, মাশরাফি আসলে বোর্ডের অপচয় ও অদক্ষ ব্যবস্থাপনাকেই ইঙ্গিত করেছেন।
বিশেষজ্ঞ ও সমর্থকদের ভাষ্য—মাশরাফির এই কথায় ফুটে উঠেছে ক্রিকেট উন্নয়নের মূল সমস্যা: সদিচ্ছার অভাব।
এমন সময় যখন বাংলাদেশ ক্রিকেট বারবার ব্যর্থতার মুখে, তখন এই পুরনো বার্তাই যেন নতুন এক জাগরণের প্রতীক হয়ে উঠেছে!

Post a Comment