অবশেষে দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটলো বাংলাদেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকের জীবনে!
বিপিএল ২০২৬ মৌসুমে রংপুর রাইডার্স ঘোষণা করেছে—দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এই সাবেক তারকা ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম বিশ্বমানের স্পিনার হিসেবে যিনি দেশকে গর্বিত করেছিলেন, সেই রফিক এবার নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চলেছেন নতুন প্রজন্মের সঙ্গে।
রংপুর রাইডার্সের এক কর্মকর্তা জানান—
“রফিক ভাই বাংলাদেশের স্পিন বোলিংয়ের প্রতীক। তরুণদের গড়ে তোলায় তাঁর উপস্থিতি দারুণভাবে সহায়তা করবে।”
রফিকের হাত ধরেই হয়তো আবার জ্বলে উঠবে দেশের স্পিন আক্রমণ—এমনটাই আশা ভক্তদের!

Post a Comment