বাংলাদেশের ম্যাচ চলাকালেই র’ক্তা’ক্ত খেলোয়ার, তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে হাসপাতালে!

 



বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিন রক্তাক্ত হয়ে মাঠ ছাড়েন রোমান সরকার। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মওলানা ভাসানী স্টেডিয়ামে তিন ম্যাচের প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচে চতুর্থ মিনিটে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন রোমান সরকার। 




নিজেদের বক্সে অতিথে দলের এক খেলোয়াড়ের স্টিকের জোরাল শট লাগে বাংলাদেশ ডিফেন্ডারের মাথায়। এরপর স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেওয়া হয় তাকে। 




প্রথমে সাইডলাইনের পাশে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে ব্যান্ডেজ করে রোমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 




১৪ ও ১৬ নভেম্বর মওলানা ভাসানী স্টেডিয়ামে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। জয়ী দল বিশ্বকাপের বাছাই খেলার সুযোগ পাবে। গত এশিয়া কাপে ষষ্ঠ হওয়ায় বাংলাদেশকে খেলতে হচ্ছে এই প্লে-অফ সিরিজ।

Post a Comment

Previous Post Next Post