২০২৬ আইপিএলের রিটেইন তালিকা প্রকাশ, দেখুন মুস্তাফিজ কোন দলে?

 


আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএলের নিলাম। দুবাই ও জেদ্দার পর টানা তৃতীয়বারের মতো ভারতের বাইরে নিলাম হতে যাচ্ছে। নিলামের আগে ১৫ নভেম্বরের মধ্যে ২০২৫ সালের স্কোয়াড থেকে কাকে ছাড়া ছেড়ে দিয়েছে আর কাকে রেখে দিয়েছে সেই তালিকা জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকায় আছেন আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল ও লিয়াম লিভিংস্টোনরা।


আইপিএলের গত আসরের মেগা নিলামের আগে ১২ কোটি রুপিতে রাসেলকে রিটেইন করে কলকাতা নাইট রাইডার্স। তবে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রাসেলের বাইরে ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকিয়া, স্পেন্সার জনসন ও রহমানুল্লাহ গুরবাজের মতো ক্রিকেটারকেও ছেড়ে দিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা।






রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু




রিটেইন— রজত পাতিদার, বিরাট কোহলি, ফিল সল্ট, ক্রুনাল পান্ডিয়া, জশ হ্যাজেলউড, টিম ডেভিড, জিতেশ শর্মা, দেবদূত্র পাডিকাল, নুয়ান থুসারা, ভুবনেশ্বর কুমার, জ্যাকব বেথেল, রোমারিও শেফার্ড, সুহাশ শর্মা, স্বপ্নীল সিং, ইয়াশ দয়াল, অভিনন্দন সিং, রাসিক ধার।




দিল্লি ক্যাপিটালস




রিটেইন— অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, কারুন নায়ার, অভিষেক পোরেল, ট্রিস্টিয়ান স্টাবস, সামির রিজভী, আশুতোষ শর্মা, অজয় মণ্ডল, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, মিচেল স্টার্ক, থাঙ্গারাসু নাটারাজন, মানভান্থ কুমার, দুশমন্থ চামিরা, কুলদীপ যাদব, নীতিশ রানা




গুজরাট টাইটান্স




রিটেইন— শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, শাহরুখ খান, কুমার কুসার্গা, অনুজ রাওয়াত, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, নিশান্ত সিন্ধু, গ্লেন ফিলিপস, আরশাদ খান, মোহাম্মদ সিরাজ, প্রসিধ, সাই কিশোর, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, গুরনর ব্রার, মানব সুথার।

Post a Comment

Previous Post Next Post