১৪৩ বছরের টেস্ট ইতিহাসে ১ম বারের মতো বিরল ১টি নজির গড়ে জিতলো টাইগাররা!

 


দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। প্রথম টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৮৬ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধান ও ৪৭ রানে ম্যাচ হেরে যায় আয়ারল্যান্ড।




তৃতীয় দিন শেষে বাংলাদেশের জয়ের অনেকটা দ্বারপ্রান্তেই ছিল। কেননা প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করার পর বাংলাদেশ ব্যাটিং-এ নেমে দুর্দান্ত সূচনা করে। মাহমুদুল হাসান জয়ের ১৭১, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র ১০০ এবং সাদমান, মুমিনুল, লিটনের ফিফটিতে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিনের শেষ সেশনে আয়ারল্যান্ডকে ব্যাটিং এ পাঠানো হয়। কিন্তু শুরুতেই আইরিশরা বিশাল ধাক্কা খায়। বাংলাদেশ বোলিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে। শেষ সেশনেই ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। ফলে তৃতীয় দিন শেষেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় তারা।

Post a Comment

Previous Post Next Post