অবাক করার মতো সিদ্ধান্ত! ফর্মে না থাকলেও নেতৃত্ব শান্তর হাতে!

 

লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব পাওয়ার আগে বাংলাদেশ জাতীয় দলের তিন ফরমেটেই নেতৃত্ব দিচ্ছিলেন নাজমুল হোসান শান্ত। তবে দলের ব্যর্থতার পর সকল ফরমেট থেকেই দায়িত্ব ছাড়েন এই টাইগার ক্রিকেটার। তবে শোনা যাচ্ছে আবারও জাতীয় দলে অধিনায়কত্বের দায়িত্বে ফিরতে যাচ্ছেন শান্ত।




বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আছেন লিটন দাস। আর ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। তবে শান্ত দায়িত্ব ছাড়ার পর এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি টেস্ট ক্রিকেটের নেতৃত্ব। কেননা গেল জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ লাল বলের ক্রিকেটের পর টেস্ট ফরমেটে আর খেলা হয়নি বাংলাদেশের।




এবার নভেম্বরেই আয়ারল্যান্ডের বিপক্ষে রয়েছে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে আলোচনা হচ্ছিল কে হবেন টেস্ট ফরমেটে বাংলাদেশের নতুন অধিনায়ক! এই আলোচনায় ছিল বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটের অধিনায়ক মিরাজ ও লিটনের নাম। যেখানে এতদিন লিটনকে এই দৌড়ে এগিয়ে রাখা হচ্ছিল। তবে এবার সবাইকে ছাপিয়ে নাম এসেছে শান্তর।

Post a Comment

Previous Post Next Post