বিশ্বকাপ টিকিটের জন্য 'বাঁ'চা'-'ম'রা'র' ল'ড়া'ই! সামনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ!

 




সোনালি সময় পেছনে ফেলে এখন ওয়ানডে ক্রিকেটেও ধুঁকছে বাংলাদেশ দল। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে খুব একটা ভালো অবস্থায় নেই তারা। যে কারণে এখন অনিশ্চয়তায় পড়ে গেছে সামনে বিশ্বকাপের সরাসরি খেলার টিকেট।




দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হতে যাওয়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার জন্য ওই বছরের ৩১ মার্চের মধ্যে বাংলাদেশকে থাকতে হবে র‍্যাঙ্কিংয়ের সেরা আটের ভেতরে। সেটি নিশ্চিত করার অভিযানে চলতি বছর দুইটি সিরিজ খেলবে বাংলাদেশ।




সেই দুই সিরিজের প্রথমটি শুরু হচ্ছে বুধবার। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়বে বাংলাদেশ। স্থানীয় সময় বিকেল ৪টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।




স্বাগতিক হিসেবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। প্রোটিয়ারা আপাতত সেরা আটের ভেতরে থাকায় র‍্যাঙ্কিংয়ের সেরা ৯ দলের মধ্যে থাকলেই হয়ে যাবে বাংলাদেশের কাজ।




সিরিজ শুরুর আগে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে পারলে ৫ পয়েন্ট পাবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। 




সেক্ষেত্রে ৮২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে (৮০) টপকে ৯ নম্বরে উঠে যাবে বাংলাদেশ। পরে চলতি মাসেই ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষেও সিরিজ জিততে পারলে ৯ নম্বর স্থান আরও পাকাপোক্ত হয়ে যাবে তাদের।




তবে আফগানদের বিপক্ষে একটি ম্যাচও হারলে ৭৯ পয়েন্ট নিয়ে দশেই থেকে যাবে মিরাজের দল। পরে উইন্ডিজের বিপক্ষেও কোনো ম্যাচ হারলে তাদের পয়েন্ট আরও কমে যাবে। 




তাই র‍্যাংকিংয়ের অন্তত সেরা ৯ এর মধ্যে থাকতে হলে আফগানিস্তান-উইন্ডিজের বিপক্ষে দুইটি সিরিজেই ইতিবাচক ফল পেতে হবে বাংলাদেশের। এরপর আগামী বছর ভালো খেলতে পারলে আরও ভালো হবে র‍্যাংকিং।




তবে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে একদমই স্বস্তিতে নেই বাংলাদেশ। ২০২৩ বিশ্বকাপের পর থেকে ১৭ ওয়ানডে খেলে মাত্র ১২টি জিততে পেরেছে তারা।




ওয়ানডেতে দলের ব্যাটিং নিয়ে রয়েছে বড় দুর্ভাবনার জায়গা। গত বিশ্বকাপের পর থেকে খেলা ১৬টি পূর্ণাঙ্গ ম্যাচের মধ্যে ১০টিতেই আড়াইশ করতে পারেনি বাংলাদেশ। এমনকি যে ৬ ম্যাচে আড়াইশ ছাড়িয়েছে, তার ৪টিতেই আবার জিততে পারেনি।




ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সব ম্যাচ জিততে হলে ব্যাটিংয়ের দিকে বাড়তি মনোযোগই দিতে হবে তাদের।

Post a Comment

Previous Post Next Post