আফগানিস্তানের বিপক্ষে টানা ২ ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়েই আবুধাবিতে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু সেই ক্ষত আরও গভীর হলো দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানের লজ্জাজনক পরাজয়ে। আগে ব্যাট করে আফগানিস্তান মাত্র ১৯০ রানে অলআউট হলেও বাংলাদেশের ব্যাটারদের ভরাডুবিতে দল গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে!
তানজিদ, সাইফ, শান্ত— কেউই দাঁড়াতে পারেননি। মিডল অর্ডারে তাওহীদ হৃদয় ও জাকের আলীর ছোট ইনিংস ছাড়া আর কারও উল্লেখযোগ্য অবদান নেই। রশিদ খান একাই ১৭ রানে ৫ উইকেট নিয়ে ধসিয়ে দেন বাংলাদেশের ইনিংস।
অন্যদিকে বোলাররা কাজ করলেও ব্যাটারদের আত্মসমর্পণেই আবারও হারের মুখে বাংলাদেশ। এই ধারাবাহিক ব্যর্থতায় ক্ষুব্ধ ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী তীব্র সমালোচনা করেন। তিনি বলেন,
“এক গোয়ালে এতগুলো ব-ল-দ থাকলে ম্যাচ জিতবে কিভাবে?”
তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই বলছেন, কথাটা কড়া হলেও বাস্তবতাই প্রকাশ করেছেন শাস্ত্রী।
বিশ্লেষকরা মনে করছেন, সিনিয়রদের অভাব ও নেতৃত্ব সংকটে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট। ব্যাটিং ইউনিটে আত্মবিশ্বাসের চরম ঘাটতি দেখা দিচ্ছে বারবার। এখন প্রশ্ন—এই ধ্বস থেকে কবে ঘুরে দাঁড়াবে টাইগাররা?

Post a Comment