আগে ভাগেই আকাশছোঁয়া টাকায় সাকিবকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স!

 

আগে ভাগেই মুম্বাইতে আকাশ ছোয়া মূল্যে দল পেলেন সাকিব আল হাসান।চল্লিশ হাজার ডলারে।


আইএল টি-টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ (১ অক্টোবর)। এর আগে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটাররা নিলামের জন্য নিজেদের নাম নিবন্ধন করার সুযোগ ছিল। সেখানে নাম দিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে নিলামে শুরুতে তাকে নেয়নি কোনো দল। দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে দলে নিয়েছে এমআই এমিরেটস। আর তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।


শুরুর ডাকে তাসকিনও অবিক্রিত ছিলেন। নিলাম থেকে ১৩ জন করে মোট ৭৮ জন ক্রিকেটার নিতে পারবে দলগুলো। নিলামে সবমিলিয়ে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারবে প্রত্যেকটি দল।


গত বছর আইপিএলের শেষদিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। এবার তাকে একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে।


এই বাঁহাতি পেসারকে দলে নেওয়ার খবর আগেই নিশ্চিত করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তারা জানায়, ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নেয়া হয়েছে।


এর বাইরে দীনেশ কার্তিক ইতিমধ্যেই শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। রবিচন্দ্রন অশ্বিকে নিলামে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলারে তালিকাভুক্ত করা হয়। যদিও তিনি নিলামে অবিক্রিত থাকেন।

Post a Comment

Previous Post Next Post