দেশের ইতিহাসে প্রথম! নতুন এক বিশ্বরেকর্ডের সামনে মুশফিকুর রহিম!

 

বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস লেখার পথে এগোচ্ছেন মুশফিকুর রহিম। আসছে নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার।ক্রিকেট দলের মার্চেন্ডাইজক্রিকেট খেলার বই



ঐতিহাসিক সেই মাইলফলক স্পর্শের আগে নিজেকে আরও ঝালিয়ে নিতে মুশফিক ফিরছেন ঘরোয়া ক্রিকেটে। তিনি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লংগার ভার্সনে সিলেট বিভাগের হয়ে মাঠে নামবেন, যেন ম্যাচ ফিটনেস ও দীর্ঘ ইনিংস খেলার ছন্দ ফিরে পান।



তবে মুশফিকের অংশগ্রহণের পাশাপাশি এবার আলোচনায় রয়েছে ময়মনসিংহ বিভাগের অভিষেক। আজ থেকে শুরু হয়েছে চারদিনের ম্যাচের ২৭তম আসর— দেশের চারটি ভেন্যুতে একযোগে শুরু হয়েছে খেলা। এনসিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোর সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ আসর হিসেবেই পরিচিত।


প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে নবাগত ময়মনসিংহ। অন্যদিকে সিলেট আউটার মাঠে রংপুরের প্রতিপক্ষ ঢাকা, খুলনায় স্বাগতিকরা লড়বে বরিশালের বিপক্ষে এবং রাজশাহী মুখোমুখি হবে চট্টগ্রামের।


ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্টে এখনও বাংলাদেশের অন্যতম ভরসা মুশফিকুর রহিম। ২০০৫ সালে ইংল্যান্ড সফরে মাত্র ১৮ বছর বয়সে টেস্ট ক্যারিয়ার শুরু করেন তিনি। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ইতোমধ্যে ৯৮ টেস্ট খেলেছেন এই ব্যাটার।


বিসিবির সূচি অনুযায়ী, এবারের এনসিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দেশের আটটি মাঠে— মিরপুর, রাজশাহী, সিলেট, খুলনা, চট্টগ্রাম, বিকেএসপি, বগুড়া ও কক্সবাজারে। তরুণ প্রতিভার পাশাপাশি জাতীয় দলের সদস্যদের অংশগ্রহণে এবারের আসর আরও জমজমাট হয়ে উঠেছে।



নবাগত ময়মনসিংহ দলটির নেতৃত্বে রয়েছেন শুভাগত হোম চৌধুরী। দলে আছেন মোহাম্মদ নাঈম, মাহফিজুল ইসলাম, আইচ মোল্লা ও আল আমিন হোসেনের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররা।


আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম— যা হবে দেশের ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়।

Post a Comment

Previous Post Next Post