বাংলাদেশ ক্রিকেট এখন আর কেবল বল ঘোরানো বা রান বাঁচানোর দল নয় — এখন তারা ছক্কা মারার দানব দল!
সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, মাত্র ২৪ ম্যাচে ১৭১টি ছক্কা হাঁকিয়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে আগে বাংলাদেশকে বলা হতো ‘ধীর গতির দল’, সেখানে এখন টাইগার ব্যাটসম্যানরা প্রতিপক্ষ বোলারদের জন্য রীতিমতো দুঃস্বপ্ন।
বিশ্লেষকরা বলছেন, এশিয়া কাপ ও সাম্প্রতিক সিরিজগুলোতে বাংলাদেশের ব্যাটিং পদ্ধতিতে বিশাল পরিবর্তন এসেছে।
বিশেষ করে তরুণ ব্যাটাররা এখন ‘অ্যাটাক মোডে’ খেলছেন — প্রথম ওভার থেকেই ছক্কার ঝড় তুলছেন।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন
সাইফ হাসান, লিটন দাস ও পারভেজ ইমন।
তাদের ব্যাটেই এসেছে দলের এই ঐতিহাসিক রেকর্ড।
ক্রিকেটপ্রেমীদের চোখে এখন একটাই প্রশ্ন —
“এই ছক্কার ধারাবাহিকতা কি বিশ্বকাপেও দেখা যাবে?”

Post a Comment