ক্রিকেটে ''চো'রে'র'' উপাধি পেয়েছেন মহসিন নাকভি! ভারত-পাক ম্যাচের পর বাবরের সরাসরি অভিযোগ!

 



ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ যেন মাঠ ছাড়িয়ে এবার পৌঁছে গেছে মিডিয়ায়ও! ম্যাচ শেষে এক বিস্ফোরক মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।


তিনি বলেন,


“ভারতীয় দলের ট্রফির ওপর অধিকার ছিলো। মহসিন নাকভি ট্রফি না দিয়ে বড়ো ভুল করেছেন। তিনি ইতিমধ্যেই ক্রিকেটে চোর উপাধি পেয়েছেন। যখনই ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো ম্যাচ হবে তখনই মহসিন নাকভি ট্রফি চোরের নাম সবার আগে আসবে।”


বাবরের এই বক্তব্য প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকে বাবরের পাশে দাঁড়িয়েছেন, আবার অনেকে বলছেন, “একজন অধিনায়কের এমন মন্তব্য কূটনৈতিকভাবে ঠিক নয়।”


এদিকে ভারতীয় সমর্থকরাও বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ লিখেছেন,

“হেরে গিয়ে দোষ অন্যের ঘাড়ে চাপানো পাকিস্তানি ঐতিহ্য!” 


তবে একটি বিষয় পরিষ্কার — ম্যাচের উত্তেজনা শেষ হলেও বাবরের এই মন্তব্যে নতুন করে আগুন জ্বলে উঠেছে ভারত-পাক ক্রিকেটে।

Post a Comment

Previous Post Next Post