বিশ্বকাপে জায়গা না পেলে দা'য় কার! এবার ভ'য় না পেয়ে মু'খ খুল'লেন সাকিব!

 



বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখন বাঁচা-মরার লড়াই। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করতে হলে আইসিসি র‌্যাংকিংয়ে থাকতে হবে শীর্ষ আটে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরে সেই মিশনটা আরও কঠিন হয়ে গেল মেহেদী হাসান মিরাজদের জন্য।অ্যাক্টিভওয়্যার


আগামীকাল আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব জানালেন দৃঢ় বার্তা—বাংলাদেশের মতো দলের কোয়ালিফায়ারে খেলা মোটেও মানায় না।


তিনি বলেন,


“ওডিআই আমাদের সবচেয়ে প্রিয় ফরম্যাট। এই ফরম্যাটে ১০ নম্বরে থাকা একেবারেই মানায় না। এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই। সামনে থাকা ম্যাচগুলো জিতেই আমাদের ২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট নিশ্চিত করতে হবে। কোয়ালিফায়ারে খেলা বাংলাদেশ দলের মানায় না।”


প্রথম ম্যাচের ব্যর্থতা নিয়েও সরাসরি কথা বলেন এই তরুণ পেসার।


“জয় ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। দ্বিতীয় ম্যাচে শতভাগ উজাড় করে খেলতে হবে। আগের ম্যাচে আমরা অনেক ভুল করেছি, সেটা নিয়েই কথা বলেছি—কীভাবে ভুলগুলো শুধরিয়ে মাঠে নামা যায়, সেটাই এখন মূল লক্ষ্য।



প্রথম ওয়ানডেতে প্রচুর ডট বল খেলা ছিল পরাজয়ের বড় কারণ। তানজিমের ভাষায়,


“আমরা অনেক বেশি ডট বল খেলেছি। ৫০ ওভারের ম্যাচে যদি প্রতিযোগিতামূলক স্কোর না তোলা যায়, তাহলে জেতা অসম্ভব হয়ে পড়ে। আমরা এবার কৌশল বদলেছি, কিভাবে উইকেট অনুযায়ী রান তোলা যায় সেটাই ফোকাস।”


আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামের উইকেট নিয়ে তানজিম আরও যোগ করেন,


“এখানে রান তোলা সহজ নয়। উইকেট ধীর, আবার হঠাৎ অতিরিক্ত বাউন্স করে। আগের ম্যাচে আমরা অনেক বাইরে বল করেছি। এবার পরিকল্পনা—স্ট্যাম্পে বল করা ও নির্ভুল লাইন-লেংথ ধরে রাখা।”


দ্বিতীয় ম্যাচে তাই লক্ষ্য একটাই—জয়। না হলে সিরিজ হাতছাড়া, আর বিশ্বকাপের পথও হবে আরও কঠিন।

Post a Comment

Previous Post Next Post