অবশেষে সি'ন্ডি'কে'টে'র প'ত'ন'! তামিমের হাত ধরে দলে ফিরছেন সাব্বির রহমান!

 



বাংলাদেশ দলে ফেরার আলোচনায় ফের উঠে এসেছে সাব্বির রহমানের নাম। এক সময়ের আগ্রাসী এই ব্যাটারকে নিয়ে সমালোচনার শেষ ছিল না, তবে এবার তার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবাল নিজেই।




এক সাক্ষাৎকারে তামিম বলেন, “সাব্বিরকে আমি সবসময়ই গেম চেঞ্জার হিসেবে দেখি। ওর হাতে ম্যাচ ঘুরে দিতে পারে এমন ক্ষমতা আছে। মাশরাফি ভাইয়ের সময়েও ওকে অনেক সাপোর্ট করা হতো। হয়তো সেই কারণেই অনেকের ভুল ধারণা তৈরি হয়েছে।”




তামিম আরও জানান, দলে নতুন করে ভারসাম্য আনতে ৫ নম্বর পজিশনে সাব্বির রহমানকে ফেরানোর কথা ভাবা হচ্ছে। টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করে, সাব্বিরের পাওয়ার হিটিং ও মাঠে এনার্জি মিডল অর্ডারে নতুন রঙ আনতে পারে।




ক্রিকেটবিশ্লেষকদের মতে, সাব্বির যদি নিজের ছন্দে ফিরতে পারেন, তবে তিনি হতে পারেন বাংলাদেশের সেই হারানো ‘ফিনিশার’, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত কয়েক বছর ধরে।

Post a Comment

Previous Post Next Post