বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে সাকিব আল হাসানকে ঘিরে। জানা গেছে, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে সাকিবকে দলে সুযোগ দেওয়া হচ্ছে না— এমনটাই দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
এমন পরিস্থিতিতে সাকিবের ভক্তরা বিষয়টি নিয়ে সরাসরি আইসিসিতে অভিযোগ জানিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, সাকিবকে শুধুমাত্র রাজনৈতিক কারণে দেশের হয়ে খেলতে বাধা দেওয়া হচ্ছে।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, যদি আইসিসি এই অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নেয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় বিপদের মুখে পড়তে পারে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত হলে বোর্ডকে নিষিদ্ধ করাও হতে পারে।
তবে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, সাকিবের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লিখেছেন—
“সাকিবকে আমরা শুধু একজন ক্রিকেটার নয়, বাংলাদেশের গর্ব হিসেবে দেখি। তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া মানে পুরো জাতিকে অসম্মান করা।”
এখন দেখা যাক, এই অভিযোগের পর আইসিসি কী সিদ্ধান্ত নেয়!

Post a Comment