৫ বছর জাতীয় দলে খেলতে চান সাব্বির রহমান, দর্শকদের ভালোবাসাকে বললেন 'আল্লাহর দেওয়া নিয়ামত'
'জাতীয় দলে নিজেকে দেখতে তো অবশ্যই চাই। ক্যারিয়ার তো এখনো শেষ হয়নি। বয়সও বেশি না যে অবসরে চলে যাব। আমার কাছে অনেক সময় আছে বাংলাদেশকে সার্ভ করার জন্য। আমার লক্ষ্য শুধু ২০২৬ টি-২০ বিশ্বকাপ না, আরও ৫ বছর যেন জাতীয় দলকে সার্ভ করতে পারি সেভাবেই আগাচ্ছি। আমি যেভাবে প্র্যাকটিস করছি সেভাবে যদি খেলতে পারি, বিপিএলে ভালো করতে পারি, চারদিনের ম্যাচ আছে ডিপিএল আছে, আশা করি নির্বাচকদের চোখে পড়ব এবং খুব শীঘ্রই জাতীয় দলে ঢুকব ইনশাআল্লাহ।'
'দর্শকের ভালোবাসা আমার জন্য আল্লাহ তায়ালার নিয়ামত, অশেষ রহমত। ভালোবাসা তো কেনা যায় না। চাইলেই তো কাউকে বলতে পারবেন না ১০ টাকা দিচ্ছি, ১০০ টাকা দিচ্ছি, ভালোবাসো আমাকে।'

Post a Comment