বাংলাদেশ ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালকে ঘিরে আবারও শুরু হয়েছে তুমুল বিতর্ক। এবার মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আসিফ আকবর।
একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে আসিফ আকবর বলেন,
“তামিম একবার জাতীয় দল থেকে পদত্যাগ করে, আবার ফিরে আসে, আবার যায়। এবার নির্বাচনে দাঁড়ায়, আবার বলে নির্বাচন থেকে সরে যাবে— আসলে ও কি চায় সেটা পরিষ্কার না!”
তিনি আরও যোগ করেন,
“এই নির্বাচন কোনো খেলা নয়, এটা এক ধরনের যুদ্ধ। এখানে কেউ তোমার ফ্রেন্ড হবে না। বাসায় বসিয়ে কেউ তোমাকে সভাপতি বানাবে না। এটা মামা বাড়ির আবদার না।”
তামিমের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে ক্রিকেট মহলেও চলছে নানা আলোচনা। কেউ কেউ বলছেন— তামিমের সিদ্ধান্তহীনতা তার ইমেজের ওপর প্রভাব ফেলছে, আবার অনেকে মনে করছেন, তিনি সময় নিচ্ছেন নিজের অবস্থান পরিষ্কার করার জন্য।
এদিকে, এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। ভক্তদের একাংশ আসিফ আকবরের বক্তব্যের পক্ষে থাকলেও, অনেকেই তামিমের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে উঠেছে, আর এই বিতর্ক যেন আরও আগুনে ঘি ঢেলে দিল!

Post a Comment