বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আবারো প্রমাণ করলেন কেন তিনি বিশ্বসেরা কাটার মাস্টার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডটবল করার রেকর্ড এখন তাঁর ঝুলিতে।
মুস্তাফিজ পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের টিম সাউদি ও বাংলাদেশেরই আরেক কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মুস্তাফিজের সংগ্রহ এখন ১১৪২ ডটবল। দ্বিতীয় স্থানে থাকা টিম সাউদির ডটবল সংখ্যা ১১৩৮, আর তৃতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের ডটবল সংখ্যা ১০৭৮।
এই রেকর্ডে শীর্ষে উঠে মুস্তাফিজ আবারও বাংলাদেশ ক্রিকেটকে গর্বিত করলেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে, মুস্তাফিজের নিখুঁত ইয়র্কার ও ভ্যারিয়েশনই তাঁকে আলাদা করেছে এবং তাঁকে দিয়েছে এই ঐতিহাসিক অর্জন।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সামাজিক মাধ্যমে এই রেকর্ড উদযাপন করছেন। অনেকের মতে, মুস্তাফিজের এমন অর্জন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

Post a Comment