বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন এক চমক নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পাওয়ার হিটার Isam Rahman। এশিয়ান অঞ্চলের টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে জাপানের হয়ে অভিষেক ম্যাচেই আগুন ঝরানো ইনিংস খেলেছেন এই তরুণ ব্যাটার।
কুয়েতের বিপক্ষে মাত্র ৩৯ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংসে ইসাম হাঁকিয়েছেন ৯টি চার ও ৩টি ছক্কা। তার ব্যাটিং ঝড়ে নির্ধারিত ওভারেই বড় স্কোর তোলে জাপান।
অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরিতে বেড়ে ওঠা ইসাম আগে Sydney Thunder-এর রুকি স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে অভিষেক ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ রাখলেন তিনি। অনেকেই বলছেন, এ পারফরম্যান্সের পর হয়তো ভবিষ্যতে তাকে আরও বড় মঞ্চে দেখা যাবে।

Post a Comment