বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রাজনীতিতে না জড়ালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে পারতেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি বলেন—
“মাশরাফি ভাই তো লিডারশিপের জায়গাটায় আসতে পারতেন। এই (বিসিবি) নির্বাচনেও মাশরাফি ভাই থাকতে পারতেন, কিন্তু রাজনীতি দূরে সরে দিয়েছে।”
বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির নেতৃত্বগুণ সবসময়ই আলোচনায় থাকে। জাতীয় দলের মাঠে যেমন নেতৃত্ব দিয়ে সাফল্য এনেছেন, তেমনি বোর্ডের উচ্চপদেও তিনি নেতৃত্ব দিতে পারতেন বলে মনে করছেন আসিফ। তবে রাজনীতিতে সম্পৃক্ত থাকায় সেই সুযোগ আর পাননি নড়াইল এক্সপ্রেস।
ক্রিকেটভক্তরা সামাজিক মাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ বলছেন, “মাশরাফির মতো সৎ ও যোগ্য মানুষ বিসিবির নেতৃত্বে আসলে বাংলাদেশ ক্রিকেট অনেক এগোতে পারতো।” আবার কেউ কেউ মনে করছেন, “রাজনীতিতে জড়িয়ে নিজেকেই দূরে সরিয়ে ফেলেছেন তিনি।”

Post a Comment