সরাসরি কোয়ালিফাই করতে হলে পরবর্তী ৫ ম্যাচের ৫ টাই জিততে হবে বাংলাদেশ কে।
নাহলে
উগান্ডা, কেনিয়া, ওমান, নামিবিয়া দলের সাথে কোয়ালিফায়ার্স রাউন্ড খেলে গ্রুপের শীর্ষে থেকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফায় করতে হবে বাংলাদেশকে।
টপ অর্ডার আর লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। তবুও বোলিংয়ে লড়াই করলেন তানজিম হাসান সাকিব, মেহেদি হাসান মিরাজরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝের ওভারগুলোতে রানের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। তবে শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই ও হাশমতউল্লাহ শহীদির পাল্টা আক্রমণে ১৭ বল হাতে রেখে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে আফগানিস্তান।
সর্বশেষ আট ওয়ানডের মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ওই বৃত্ত ভাঙতে চেয়েছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আফগানদের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার মোমেন্টাম নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু পুরোনো রোগ ব্যাটিং ব্যর্থতায় হার সঙ্গী করে মাঠ ছেড়েছে লাল-সবুজের দল। আগামী শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।
বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের ফিফটির পরও ৪৮ ওভার ৫ বলে ২২১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে রহমানুউল্লাহ গুরবাজ, রহমত শাহ্র ফিফটির পর ওমরজাই ও হাশমতউল্লাহ শহীদির দায়িত্বশীল ইনিংসে ৪৭.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।

Post a Comment