হঠাৎ বিসিবির বড় সিধান্ত! অধিনায়কত্ব থেকে বাদ মেহেদী মিরাজ!

 



বাংলাদেশ ক্রিকেট এখন এক কঠিন সময় পার করছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাইয়ের সুযোগ হাতছাড়া হওয়ার পর থেকেই চাপে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টানা ব্যর্থতার কারণে তার নেতৃত্ব নিয়ে বোর্ডের ভেতরে শুরু হয়েছে তীব্র আলোচনা।




বিসিবির এক সূত্র জানিয়েছে, সামনের সিরিজগুলোয় জয়ের ধারায় না ফিরতে পারলে মিরাজের অধিনায়কত্বও ঝুঁকির মুখে পড়বে। একাধিক সিনিয়র ক্রিকেটার ও সাবেক অধিনায়ককেও বিকল্প হিসেবে বিবেচনা করছে বোর্ড।




বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে যেতে হলে বাকি ৫ ম্যাচেই জিততে হবে — যা অনেকেই বলছেন “প্রায় অসম্ভব সমীকরণ”। আর যদি তা সম্ভব না হয়, তবে উগান্ডা, ওমান, কেনিয়া ও নামিবিয়ার মতো দলের সঙ্গে কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হবে টাইগারদের।




ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, মিরাজের নেতৃত্বে দলের লড়াইয়ের মান কিছুটা উন্নত হলেও ধারাবাহিক জয়ের অভাবই এখন বড় সমস্যা। অনেকেই মনে করছেন, অভিজ্ঞ নেতৃত্ব ছাড়া আসন্ন ম্যাচগুলোতেও বাংলাদেশের পয়েন্ট টেবিলে উন্নতি হবে না।

Post a Comment

Previous Post Next Post