বাংলাদেশ ক্রিকেটে আবারো নতুন বিতর্কের জন্ম দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এবার তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
আসিফ মাহমুদ বলেন— “তামিম ভাইকে আমি চ্যালেঞ্জ দিলাম। যা বলার সামনাসামনি বলুক। দেখতে চাই কার কত সাহস।” তার এই মন্তব্য মুহূর্তেই আলোচনায় চলে আসে।
এশিয়া কাপ চলাকালীন সময়ে বাংলাদেশ দলকে ঘিরে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটছে। এর মাঝেই এই প্রকাশ্য চ্যালেঞ্জ ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা সামাজিক মাধ্যমে বিভক্ত হয়ে পড়েছেন— কেউ আসিফ মাহমুদের বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ মনে করছেন এটা দলের পরিবেশের জন্য নেতিবাচক।
তবে নিশ্চিতভাবেই, এই চ্যালেঞ্জ ক্রিকেটীয় পরিসরে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে, যার প্রভাব সামনের দিনগুলোতে আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

Post a Comment