বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এবার সেই সমালোচনার তীর ছুটেছে সরাসরি কোচ Salahuddin-এর দিকে। সাবেক এনালিস্ট Mohsin Sheikh ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখন কোচ সালাউদ্দীনের কমনসেন্স কোথায় গেছে?”
একসময় তিনি লোকাল প্লেয়ারদের কমনসেন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এখন তিনি নিজে দায়িত্বে, আর তখনই দেখা দিচ্ছে সিদ্ধান্তহীনতা—এমনটাই ইঙ্গিত দিয়েছেন মহসিন।
তিনি আরও বলেন, “আপনি যখন ড্রেসিংরুমে ছিলেন না, তখন সবাইকে কমনসেন্স শিখাতেন। এখন আপনি কোচ হয়ে সেই কমনসেন্সটাই হারিয়ে ফেললেন?”
এদিকে, সাবেক তারকা ক্রিকেটার Mohammad Rafique এই বক্তব্যে সমর্থন জানিয়ে বলেন, “টিমের এতো বড় ম্যাচে এমন ভুল সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। কোচের দায়িত্বে থেকে এমন ব্যর্থতা দলের মনোবল নষ্ট করে দেয়।”
ভক্তরাও ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন—টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তহীনতা ও অদূরদর্শিতাই ম্যাচ হারানোর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

Post a Comment